শবনম বুবলি একজন বাংলাদেশী অভিনেত্রী এবং সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন।

বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেন নি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।

চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। তার বড় বোন নাজনীন মিমি একজন সঙ্গীতশিল্পী এবং মেজবোন শারমিন সুইটি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন