শোয়ের সঞ্চালক হিসেবে দুরন্ত শাহরুখ খান ও অক্ষয় কুমার। এমনটাই মনে করেন সালমান খান। তার মতে, একইসঙ্গে, তিনজনের তিনটি রিয়েলিটি শো টিভির পর্দায় আসছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাও জোরদার হবে।
একদিকে, সালমান খান ‘বিগ বস’-এর একাদশতম সিজনের শুরু নিয়ে তোড়জোড় শুরু করেছেন। অন্যদিকে, শাহরুখ খান তার ‘টেড টক’ এবং অক্ষয় কুমার তার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ নিয়ে হাজির হচ্ছেন টিভির পর্দায়।
এই প্রসঙ্গে বিগ বস-এর আসন্ন মরশুমের লঞ্চ অনুষ্ঠানে সালমান জানান, ওরা দুজনই অসাধারণ সঞ্চালক। শাহরুখ দুরন্ত। ওর নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব রয়েছে। অক্ষয়ও ভাল। ও আবার দারুন কৌতুক করতে পারে। পাশাপাশি, অক্ষয় বুদ্ধিপীপ্ত।
ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, সালমান মনে করেন, আসন্ন মরশুমে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। সঙ্গে যোগ করেন, অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা ওদের জন্য..।





