আমাদের সবার চেনা মুখ নুসরাত ইমরোজ তিশা। যিনি একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি জন্মগ্রহণ করেন ১৯৮৬ সালে ২০ ফ্রেব্রুয়ারি। তিনি টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।
তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।২০১০ সালে জুলাই মাসে বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে।ফারুকী বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া “ব্যাচেলর” চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। সম্প্রতি ফারুকীর পরিচালিত ডুব সিনেমাতে অভিনয় করেন তিশা।এদিকে তিশা- ফারুকীর দাম্পত্যজীবন কেমন আছে তা জেনে নিয়। তিশা গতকাল তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেছেন সেখান থেকে বুঝা যাচ্ছে তাদের দাম্পত্য জীবন সুখের রয়েছে। আসুন জেনে নিয় তিশা তার ফেইস বুক পেইজে কী লিখেছে।তিশা ফারুকীকে উদ্দেশ্য লিখেছে , তুমি কিন্তু অনেক দিন আমাকে কিছু গিফট করো নাই। প্রতি উত্তরে ফারুকী বললো, কত দিন?। তিশা বললো, এক মাস। ফারুকী নির্বিকার বললো “চলো, বিকালে ইয়টের সামনে দাঁড়াইয়া ফটো তুলবো। তারপর ফেসবুকে পোস্ট করে বলবা “এই জাহাজ আমি গিফট করছি। ”তিশা ছবিগুলি পোস্ট করে, লিখেছে এই জাহাজ সে গিফট করেছে। ফেইসবুকের এই পোস্ট থেকে বুঝা যাচ্ছে দুজনের মধ্যে রয়েছে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ। আমরা আশা করি দুজনের এই বন্ধন সারাজীবন অটুট থাকুক আর তাঁরা দর্শকদের জন্য সুন্দর সুন্দর উপহার দিবে।





