রোহিঙ্গা কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বিদ্যানন্দ প্রতিষ্ঠানের প্রশান্ত দেবনাথ নামের একজনের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

প্রশান্তের স্ট্যাটাসের স্ট্যাটাস থেকে জানা যায়, বিদ্যানন্দ এতদিন নিরাপত্তার কথা চিন্তা করে কোনো নারী স্বেচ্ছাসেবককে পাঠায়নি রোহিঙ্গা ক্যাম্পে। ঠিক সেই সময়েই এগিয়ে এসেছেন অভিনেত্রী ঊর্মিলা। কথা বলেছেন রোহিঙ্গা নারীদের সঙ্গে এবং তাদের হাতে তুলে দিয়েছেন স্যানিটারি ন্যাপকিন।

প্রশান্ত লিখেছেন- ‘রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথা বারবার উঠে আসছিল। কিন্তু ছেলে স্বেচ্ছাসেবকদের পক্ষে কীভাবে এই ট্যাবু ভাঙা সম্ভব? নিরাপত্তার অভাবে এখনো কোনো মেয়ে স্বেচ্ছাসেবককে সেখানে পাঠানোর সাহস করিনি।

এই অবস্থায় এগিয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি দায়িত্ব নেন স্যানিটারি ন্যাপকিনের স্পন্সর এবং বিতরণের। ঝুঁকির কথা মাথায় থাকলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল কক্সবাজার পৌঁছান। পরিশেষে আমাদের গাড়িতেই রওনা দেন রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে জীর্ণ ঘরের কিশোরী কন্যাদের সাথে কথা বলে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন।