বলিউডে অভিষেকের পরপরই জনপ্রিয় হয়ে যান সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু, ডন টু ছবির শুটিংয়ের সময় থেকে জল্পনা ছড়ায়, প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক রয়েছে শাহরুখ খানের।
এমনই গুঞ্জন যখন জোর হয় তখন থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আর এক স্ক্রিনে দেখা যায়নি শাহরুখ খানকে, যা নিয়ে বলিউডে কম জল্পনা হয়নি।
কিন্তু, এবার কিং খানকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। কিভাবে জানেন?
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি জর্ডানের একটি শরণার্থী শিবিরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানকার শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তিনি। ওই শরণার্থী শিবিরে গিয়েই জানতে পারেন, সেখানকার শিশুরা বলিউড তারকাদের বেশ বড় ভক্ত।
আর সেই তালিকায় রয়েছেন, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান এবং কারিনা কাপুর খান। শুধু তাই নয়, ক্যাটরিনা কাইফের ভক্ত বলে সেখানকার শিশুরা একটি ভিডিওও রেকর্ড করে প্রিয়াঙ্কার সামনে, যা দেখে আপ্লুত হয়ে যান পিগি চপস খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা।
তিনি বলেন, ‘এখানকার শিশুরা বলিউড তারকাদের বড় ভক্ত। তারা যে বলিউড তারকাদের এত বড় ভক্ত, তা বোধ হয় শাহরুখ, সালমানরা কল্পনাও করতে পারবেন না।’





