তাকে নিয়ে প্রায়শই সমালোচনা হয় বলিউডে। কখনও প্রাক্তন পর্নস্টার বলে খোঁচা দেওয়া হয়। আবার কখনও অতীতের খোঁচা দিয়ে মুম্বাইয়ে বাড়ি ভাড়া দেওয়া নিয়ে শুরু হয় সমস্যা। কিন্তু, তিনি সব সমালোচনাই হাসিমুখে সব মেনে নেন। তিনি সানি লিওন।

কুচ তো লোচা হ্যায় থেকে শুরু করে রাগিনি এম এম এস টু বা ভূমির আইটেম নম্বর কিংবা স্প্লিস্টসভিলা, তিনি স্ক্রিনে এলে আট থেকে আশির হৃদয়ে যেন ঝড় ওঠে।

কিন্তু, সানি লিওন যখন মায়ের ভূমিকায় (রিল নয় রিয়েল), তখনও অনেকে ভ্রু কুঁচকেছিলেন।
লাতুর থেকে যে কন্যা সন্তানকে দত্তক নেন সানি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, সেই ছোট্ট নিশাকে কিন্তু আগলে রাখছেন বলিউডের ‘বেবি ডল’।
সম্প্রতি স্বামী-সন্তানকে নিয়ে দেখা গেল একেবারে ঘরোয়া সানি লিওনকে। দিল্লি থেকে মুম্বাই ফিরলে নিশাকে কোলে নিয়ে হাঁটতে দেখা যায় ড্যানিয়েলকে।
আর তার পাশে দেখা যায় সানিকে। সাইফ-কারিনা কিংবা শাহিদ-মীরার মতো এবার ড্যানিয়েল-সানিকেও দেখা গেল মেয়েকে কোলে নিয়েই ক্যামেরার সামনে পোজ দিতে।