এক সময় দুজনের মধ্যে কি মধুর সম্পর্কটাই না ছিল। কিন্তু ইদানিং সম্পর্কটা ভালো যাচ্ছে না তাদের, মুখ দেখাদেখিও নাকি প্রায় বন্ধ! হ্যা, বলছি টালিগঞ্জের দুই মহাতারকা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।
কিন্তু কি নিয়ে তাদের এ বিরোধ তা এখন পর্যন্ত জানা যায়নি। আর তাছাড়া এই নিয়ে ইন্ড্রাস্ট্রির বোদ্ধাদেরকেও এখন ভাবাচ্ছে।
দেবের ককপিট এ ক্যামিও করেছিলেন প্রসেনজিৎ, আর সেই দৃশ্যই নাকি টিজারে দিয়েছেন দেব- অনেকেই এই ঘটনাকে বুম্বাদা’র অভিমানের কারণ হিসেবে বিবেচনা করছেন। কারণ ককপিটের ওই দৃশ্য দেখলে যে কেউ ভাবতে পারেন, প্রসেনজিৎ ওই ছবিতে অভিনয় করেছেন যেটা প্রসেনজিৎ এর ভালো লাগেনি। এমন কী এই ঘটনাকে উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট করেছেন প্রসেনজিৎ, যেখানে তিনি লিখেন- নিজের লাভের জন্য দর্শকে বিভ্রান্ত করার কায়দা তিনি পছন্দ করেন না। এ থেকে যে কারো পক্ষেই বোঝা সম্ভব, কাকে ইঙ্গিত করে বুম্বাদা’র সেই টুইট ছিল।
কিন্তু প্রসেনজিৎ এর নিন্দুকেরা বলছেন- এতই যদি দেব তার ছোট ভাই এর মতো হয়, তবে পূজোয় দেবের ছবির পাশাপাশি তিনি নিজের ছবিও রিলিজ করছেন কেন? একটা প্রফেশনাল লড়াই তো থেকেই যায়, যতই ইন্ডাস্ট্রিতে একে অপরকে ভাই সম্বোধন করুক না কেন!
মান-অভিমানের কারণ যেটাই হোক, দেব আর প্রসেনজিৎ এর এই নেতিবাচক সম্পর্কের জল যে অনেকখানি গড়িয়েছে, তারও প্রমাণ মিলেছে। সম্প্রতি বুম্বাদা’র মান ভাঙাতে দেব গিয়েছিলেন তার বাড়িতে, কিন্তু বাড়িতে থেকেও নাকি দেবকে দেখা দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!





