শাকিব খানকে নিয়ে অপু-বুবলির দ্বন্দ্ব এখন অপেন সিক্রেট ব্যাপার। এইতো কয়েকদিন আগে যমুনা টিভির এক অনুষ্ঠানে বুবলিকে খোঁচা মেরে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে অপু বলেন, আমি, শাকিব, বুবলি ও জয় একসঙ্গে সিনেমা দেখতে যাবো।
বুবলির কোলে আমার ছেলে থাকবে। আর আমি শাকিবকে ধরে থাকব। শুধু বাবাকে দেখলেই তো হবে না, ছেলেকেও দেখতে হবে। তাই আমি ভাবছি আমার ছেলেকে ওর কোলে দেবো।
সম্ভবত এর প্রতিউত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া এক স্টাটাসে অপুকে একহাত নিয়েছেন বুবলি। যদিও স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ করেননি কিন্তু কথাগুলো যে অপুকেই বলা- এটাই ধারণা করছেন সবাই।
ফেইসবুকে বুবলি লিখেছেন, আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর।
স্ট্যাটাসে বুবলি লিখেছেন, আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে, তুই আসলে কী? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষন পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ছোটলোক কোথাকার; তোর নাম উচচারন করারও রুচি নেই।





