একটা মেয়ে যখন আরেকটা ছেলেকে ভালোবাসে কিংবা একটা যখন একটা মেয়েকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে সাধারনত সবাই নিজের মত করে পেতে চায়।

কিন্তু এই নিজের মত করে পেতে গিয়ে অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে কিছুটা দুরত্বের সুষ্টি হয়ে যায়। যা থেকে সম্পর্কের চুড়ান্ত পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে।

সাধারনত অনেকেই ভাবে যে, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আমি কেন তার মত করে পুতুল হযে থাকব। এই ভাবনা গুলো যখন আসে তখনই সম্পর্কের অবনতি শুরু হয়ে যায়।

অনেকে প্রেমে ব্যর্থ হলে বিভিন্ন রকম চিন্তা করে। কেউ সেটাকে পেরিয়ে উঠতে পারে কেউ পারেনা। কিন্তু এমন পরিস্থিতিতে নিজের ভক্তদের জন্য সুন্দর একটি সাজেশন দিয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী।