জীবন নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁর। লুকোচুরি নেই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। এমন ধারনাই পোষন করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দিন কয়েক আগেই, নিজের ১৭ বছর বয়সে বাবার বয়সী একজনের কাছে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন এই নায়িকা।

আর তার এমন সাহসিকতার জন্য বেশ সুনামও আছে৷ এর আগে একাধিকবার তিনি সাহসী বক্তব্যের জন্য বাহবা পেয়েছেন৷ এবার কঙ্গনা নিন্দুকদের জবাব দিতে গিয়ে সর্বসমক্ষে বললেন, “আমার ভ্যাজাইনা আছে” ৷

অনুপমা
চোপড়ার টক শোয়ে গিয়েছিলেন কঙ্গনা৷ সেখানে তাকে ফেমিনিজম ও মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন করা হয়৷ উত্তরে কঙ্গনা বলেন, “আমরা মহিলাদের সম্মান করতে পারি না৷ তাদের সেক্সুয়ালিটি নিয়েও সাবলীল হতে পারি না৷” এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি তাঁর শুটিংয়ের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন৷ ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’-র শুটিং করতে গিয়ে এক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি ক্রুয়ের লোকজন তাঁকে অশ্লীল কথা বলেছিল৷ তারই স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলছিলেন, “আমার ভ্যাজাইনা আছে৷কেন পৃথিবীর কেউ একথা বলে না? তোমার ডিম্বাশয় আছে৷ এটা শোনার থেকে তো ভ্যাজাইনা আছে শুনতে ভালো লাগে৷”

নিজের আপকামিং ছবি সিমরন নিয়েও টক শোয়ে বলেন কঙ্গনা৷ জানান, সিমরন করতে তিনি রাজি হয়েছিলেন কারণ ছবির গল্প তাকে আকর্ষণ করেছিল৷ মহিলারা যৌনতা উপভোগ করে৷ “আমার মনে হয় আমাদের এটা বোঝা গুরুত্বপূর্ণ যে মহিলারা যৌনতা পছন্দ করে৷ এটাই আমাকে ছবির দিকে টেনেছিল৷ সিমরন ছেলেদের বেছে নিতে লজ্জা পায় না, সে সিঙ্গল, ডিভোর্সড, একাধিক ছেলেকে সে ডেট করে৷ এই নিয়ে সে গর্বিত৷” বলেছেন কঙ্গনা৷

গত সপ্তাহেই হৃতিককে নিয়ে মন্তব্য করে শিরোনামে এসেছিলেন কঙ্গনা৷ রাজীব মসন্দের সঙ্গে সাক্ষত্কারে তিনি বলেছিলেন, “হৃতিক ও তাঁর বাবা নিজেদের বোকা বানিয়েছেন৷ ওঁদের আমার কাছে সবার সামনে ক্ষমা চাওয়া উচিত৷ যদি ওঁরা সেটা না করেন, তাহলে আমি সারা পৃথিবীর সামনে বলে দেব ওই মামলায় ঠিক কী হয়েছিল৷ মামলা এখনও থিতিয়ে যায়নি৷ ওঁরা কিচ্ছু প্রমাণ করতে পারবেন না৷”

ইস্যুর সূত্রপাত গত বছর৷ হৃতিককে কঙ্গনা “এক্স বয়ফ্রেন্ডরা কেন মনোযোগ পাওয়ার জন্য বোকা বোকা কাজ করে৷” এরপর থেকেই কঙ্গনা ও হৃতিকের মধ্যে সমস্যার সূত্রপাত হয়৷ মামলা গড়ায় সাইবার সেল পর্যন্ত৷ কঙ্গনা ও হৃতিকের ইমেল চেক করা হয়৷ দুই অভিনেতা অভিনেত্রীর দ্বন্দ্বের সময় হৃতিকের পাশে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুসান৷ বলিউডের অনেকে হৃতিকের দিকে চলে যান৷ কিন্তু তাই জন্য ভেঙে পডেননি কঙ্গনা৷ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীকে পাশে পেয়ে যান তিনি৷ তারপর মামলা ক্রমশ থিতিয়ে পড়ে৷ কিন্তু মামলার ইতি যে হয়নি কঙ্গনার কথা থেকেই তা প্রমাণিত৷