পরিবারকে সারপ্রাইজড করার জন্য এবার একা একা গরু কিনতে গিয়ে বোকা বনে আসলেন অভিনেতা আবুল হায়াত! আজ বুধবার দুপুরে রাজধানীর আফতাবনগর মধ্যস্থ একটি গরুর হাটে এ ঘটনাটি ঘটেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কাউকে না জানিয়ে কোরবানির জন্য একটি মোটাতাজা ও স্বাস্থ্যবান গরু কিনে ঘরে ফেরার পরিকল্পনা ছিলো তার। তিনি ভেবেছিলেন, একা একা গরু নিয়ে বাসায় ফিরে পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিবেন।

ইচ্ছা ছিল হাসি ফোটাবেন গৃহিনীর মুখে। কিন্তু সে আশায় গুঁড়ে-বালি ! গরুর হাটে গিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বস্ব হারিয়ে প্রতারিত হয়ে ঘরে ফিরতে হয়েছে আবুল হায়াতকে।

জানা যায়, মেন্টু নামে এক গরু বিক্রেতা ছলে বলে কৌশলে তাকে কনভেন্স করে অন্যলোকের গরু দেখিয়ে ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

আবুল হায়াত বলেন, ‘মেন্টু আমাকে খয়েরি রঙের গরু দেখালো। বললো, ওজন নাকি ৭০০ কেজি। দাম পড়বে ২৩ হাজার টাকা। আমি বুদ্ধি করে তাকে ১ হাজার টাকা কমিয়ে বললাম। সেও বোকার মত রাজি হয়ে গেলো। আমি সরলমনে তাকে টাকা দিলাম। সে আমাকে জিজ্ঞেস করলো গরুকে কি খাওয়াবো।’

‘আমি বললাম, অত শত তো বুঝিনা ভাই। তুমি একটা ব্যবস্থা করে দাও। মেন্টু বললো, ঠিক আছে তাহলে দুইমিনিট দাঁড়ান। আমি ঘাস নিয়ে আসতেছি। সেই যে মেন্টু দুমিনিটের কথা বলে গেলো। দুইঘন্টা পেরিয়ে গেলেও তার আসার নামগন্ধ নেই। ভাবলাম সে হয়ত ভুলে গেছে।’ বলেন তিনি।

আবুল হায়াত বলেন, ‘আমি ভেতরে ঢুকে দড়ি খুলে গরুটিকে নিয়ে সবেমাত্র বের হতে নিলাম। আচমকা কয়েকজন মিলে ‌আমার পথ রোধ করলো। তারা বলে এটা নাকি তাদের গরু। হাটের ইজারাদারের কাছে গেলাম। সেও বললো, আমি নাকি প্রতারিত হয়েছি। কি আর করার। ঠকে এলাম।’

দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে এই সংবাদ ছাপা হলেও আবুল হায়াতের সাথে যোগাযোগ না করতে পারায় এই সংবাদের কোন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।