চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেয়ে অনন্যার একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে অনন্যার একটি সেলফিতে অপরূপ সুন্দরী লাগছিল বলিউডের এই তারকা কন্যাকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পড়তেই তাতে, অনন্যার সৌন্দর্যকে প্রশংসা করে কমেন্ট আসতে থাকে।
এরকমই এক কমেন্ট করে বলিউডের পরিচালক ফারাহ খান জানান, ‘একটা ডিএনএস টেস্ট করাও প্লিজ…চাঙ্কির মেয়ে হিসাবে ও খুব সুন্দরী। ‘ কমেন্টের পরই একটি স্মাইলি পোস্ট করেন ফারহা।
উল্লেখ্য আর কিছুদিনের মধ্যেই “লে বল’ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন অনন্যা। যেখানে ২০ জন সুন্দরী নারী ও পুরুষকে বেছে নেওয়া হয়। এখানে জম্মু ও কাশ্মীরের রাজকুমারী মতো ভারতের অভিজাত নারীরা অংশ নেন।





