ক্যারিয়ারের শুরু থেকেই কমল হাসান কন্যা শ্রুতি হাসান খোলমেলা অভিনয়ের জন্য বারবার বিতর্কিত হয়ে আসছেন। তামিল ছবি দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। প্রথম ছবিতেই তিনি অর্ধনগ্ন হয়ে পর্দায় আসেন। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই পরের ছবিগুলোতেও কাজ করেন। পরে অভিষেক ঘটান বলিউডেও।

তার অভিনীত ছবিগুলোতে শ্রুতি সেক্সসিম্বল ইমেজ বজায় রেখেছেন। সম্প্রতি একটি নতুন খবরে জানা যায়, শ্রুতি ভিন্ন ধর্মীর একটি বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনায় উঠে এসেছেন।

শ্রুতি নগ্নতাকে শৈল্পিকতার সাথে তুলনা করেছেন একটি পত্রিকা-কে সাক্ষাতকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমি মনে করি আমাদের জন্য শরীর সৃস্টিকর্তা কতৃক একটি উপহার। আর তার সঠিকভাবে আমাদের পরিচর্যাও করা উচিত।

সেখানে যদি ফিটনেস ভালো হয় তাহলে মানুষকে শরীর দেখাতে দোষ কোথায়! আমি নগ্ন হয়ে ক্যামেরার সামনে যেতে কখনোই দ্বিধা বোধ করি না। কেননা নগ্নতা হলো একটি শৈল্পিকতা। আর তার উপস্থাপনটাও তো তাহলে সেরকম চাই। শৈল্পিকতা কি যারা বুঝেন না তারাই এই নগ্নতার সমালোচনা করে বেড়ায়।