জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী নিজের ফেসবুক পেইজে ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দেয়া ওই স্ট্যাটাস নিয়ে তার ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খিরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

অনেকেই ধারণা করছেন এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি আত্মহত্যার

ইঙ্গিত দিয়েছেন। চাঁদনীর ফেসবুক বন্ধুরা তাকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করছেন।

ইপশিতা শবনম শ্রাবন্তী নামে এক ফেসবুক বন্ধু ওই স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন, ‘এই কি বলছিস এগুলো, ১০০ বার বলেছি ইউএসএ চলে আয়। খবরদার উল্টাপাল্টা করবি না। ‘

শোভন বিশ্বাস নামে আরেকজন লিখেছেন, ‘পরশু আপনার যে হাসিমুখটা দেখেছি সেটা সবসময় দেখতে চাই।’

চাঁদনী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি চলে যাচ্ছি, আমাকে ভুল বোঝানোর কিছুটা প্রমাণ দিয়ে যাবো। আমাকে ভালোবাসা আর সন্তান দেওয়ার জন্য। ‘

এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মেহবুবা মাহনূর চাঁদনীকে পাওয়া যায়নি।