অভিনেত্রী অপি করিম পবিত্র হজ পালনে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। মূলত তিনি তার বাবা-মার সঙ্গে এবারে হজে অংশ নিতে যাচ্ছেন।

অপি করিম নির্মাতা এবং অভিনেত্রী। এর বাইরেও তার পরিচয় তিনি একজন স্থপতি। একসময়ের টেলিভিশনের

নিয়মিত মুখ অপি করিম প্রায় অনিয়মিত পড়েন পর্দায়। গত বছর ঈদের দিন এনামূল করিম নির্ঝরকে বিয়ে করে নতুনভাবে আলোচনায় আসেন। বিয়ে করেন নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে।

বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে। এরমধ্যেই দু’একটি নাটক ও উপস্থাপনায় তাকে পাওয়া গেছে। গত ১৫ আগস্ট দেশ টিভিতে সরাসরি অনুষ্ঠান ‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি’-এ সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত বিভিন্ন গান, কবিতা, বঙ্গবন্ধুর আত্মজীবনীর ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণায় মূলক অনুষ্ঠান ছিল এটি।