গাড়ি দুর্ঘটনার প্রাণ হারালেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী রচনা। ওই একই গাড়িতে ছিলেন অভিনেতা জীবন। বুধবার রাতের দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, কুক্কে সুব্রহ্মণ্য মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন তারা। আরো এক অভিনেতা কার্তিকের জন্মদিন পালনের উদ্দেশে সকলে ওই মন্দিরের যাত্রা করেন। মাগাদির কাছে ওই দুর্ঘটনা ঘটে। মাগাদি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
টেলি সিরিয়াল ‘মহানদী’তে রচনার অভিনয় পছন্দ হয়েছিল দর্শকদের। ওই সিরিয়ালের বেশ কিছু অভিনেতা ওইদিন গাড়িতে ছিলেন। তারা ওই দুর্ঘটনায় আহত হয়েছেন।
রচনা অভিনীত সিরিয়ালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মহানন্দা, মধুবালা, ত্রিবেণী ইত্যাদি। দুই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।





