সবচেয়ে বেশি আয় করেন কোন অভিনেতা, প্রকাশিত হলো ফোর্বস ম্যাগাজিনের সেই তালিকা। হলিউডের পাশাপাশি ওই তালিকায় রয়েছেন বলিউডের ৩ অভিনেতা। কিন্তু ফোর্বসের তালিকায় সালমান ও অক্ষয় কুমারকে পিছনে ফেলে উঠে এসেছে শাহরুখ খানের নাম।
ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহরুখ খান রয়েছেন ৮ নম্বরে। সালমান খানের নাম রয়েছে নয়ে এবং অক্ষয় কুমার রয়েছে ১০ নম্বরে। ২০১৭ সালে প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, শাহরুখ খানের আয় ২৪৩.৫০ কোটি। টিউবলাইটের তারকা সালমান খানের আয় ২৩৭ কোটি এবং রুস্তম খ্যাত তারকা অক্ষয় কুমারের আয় ২২৭.৫ কোটি।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৭ সালের হিসেব অনুযায়ী ওই তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।
অন্যদিকে ফোর্বসের সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথমেই যার নাম রয়েছে, তিনি হলেন মার্ক ওয়ালবার্গ। ডয়েন দ্য রক জনসন রয়েছেন দ্বিতীয় স্থানে। এরপর রয়েছেন ভিন ডিজেল, অ্যাডাম স্যান্ডলার, জ্যাকি চ্যান।
এছাড়া অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যার নাম রয়েছে, তিনি হলেন এমা স্টোন। ফোর্বসের তালিকায় এমার নাম রয়েছে ১৫তে।





