এই মুহূর্তে বলিউড পাড়ায় সবচেয়ে আলোচিত নাম ‘পদ্মাবতী’। ইতিহাস নির্ভর এই সিনেমা মুক্তির আগেই কম জল ঘোলা হচ্ছে না। শুধু তাই নয়, সিনেমাটিরন শুটিংয়ের সময়ও নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়ে পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে।

এই সিনেমার শুটিং শুরুর আগেও নাকি অনেক আদল বদল করতে হয়েছে এই পরিচালককে। এই ছবির জন্য প্রথমে নেওয়ার কথা ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে। প্রস্তাব পেয়ে একটি শর্তে সিনেমাটিতে অভিনয় করতে রাজিও হয়েছিলেন ঐশ্বরিয়া। শর্ত হলো, সালমানকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে হবে। অর্থাত্ একটি দৃশ্যেও সালমানের সঙ্গে মুখোমুখি হবেন না ঐশ্বরিয়া। আর তাতেই দেখা দেয় বিপত্তি! সালমান এমন দৃশ্যে অভিনয় করতে সায় দিলেন না। সালমান চেয়েছিলেন ছবিটিতে ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করতে। খলনায়কের চরিত্রে অভিনয় করতে চাননি। যদি সেদিন সালমান রাজি হতেন তাহলে হয়তো আজ সালমান ও ঐশ্বরিয়াকে একসঙ্গে কাজ করতে দেখা যেত। এ প্রসঙ্গে পরিচালক সঞ্জয় লীলা বানসালি বলেন, ‘সালমান ও ঐশ্বরিয়া হলো বলিউডের অন্যতম সেরা জুটি। হাম দিল দে চুকে সনম ছবিতে তার প্রমাণ পাওয়া গেছে। আমি চেয়েছিলাম ‘পদ্মাবতী’তে সালমান ও ঐশ্বরিয়া অভিনয় করুক। কিন্তু সেটা আর হলো না।’ প্রসঙ্গত, পদ্মাবতীতে অভিনয় করেছেন দীপিকা, রণবীর সিং ও শহীদ কাপুর। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখন নির্ধারণ করা হয়নি।