আজ সোমবার হুট করেই মারা গেলেন বাংলাদেশের চলচিত্র জগতের অন্যতম নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিক তাঁর পেজে রাজ্জাকের একটি ছবি দিয়ে লিখেছেন,আমাদের দেশের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ যেন তাকে জানাত
দান করুক। তার আত্মার প্রার্থনা করছি ও তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

উল্লেখ্য যে, ১৯৪২ সালে ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। দেশীয় চলচ্চিত্র শিল্পে ষাট ও সত্তরের দশকের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই অভিনয় করেন তিনি।