‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় অভিনেত্রী লামিয়া মিমো’র। আজ রোববার (২০ আগষ্ট) মিমো নিজের ফেসবুক ওয়ালে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন।
মিমোর এমন স্ট্যটাসের প্রক্ষিতে বিডি২৪লাইভ থেকে যোগাযোগ করা হলে মিমো বলেন, এ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার ইচ্ছা হয়েছে তাই এমন সিদ্ধান্ত নিয়েছি’।
২০১১ সালে মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত ‘কিং খান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। তবে পরবর্তী সময়ে নিজের পছন্দ মতো চলচ্চিত্রে অভিনয় করতে না পেরে ছোট পর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন জনপ্রিয় এই অভিনেত্রী।





