এবার ঘর ভাঙছে মিথিলার বোনের!- তিন বছর আগে, ২০১৪ সালে ঘটা করে দ্বিতীয় বিয়ে করেছিলেন নির্মাতা অমিতাভ রেজা। অভিনেত্রী মিথিলার বড় বোন মিম রশিদকে।

কিন্তু সে খবর মিডিয়ার কাউকে জানাননি তখন। বিয়ের প্রথম বর্ষপূর্তি ২০১৫ সালের ২২ মে কেক কেটে তা উদযাপন করেন। ফেসবুকেও তা প্রকাশ করেন। তখনই বিয়ের খবর সবার সামনে খোলাসা হয়।

ভালোই চলছিল তাদের সংসার। একসঙ্গে বিভিন্ন টিভি অনুষ্ঠানেও নানা সময়ে হাজির হয়েছেন। অমিতাভ রেজার নির্মাণ কাজে সাহায্য করতেন মিম। অমিতাভের সিনেমার প্রমোশনেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু সেই সুখ আর টিকল না। একসঙ্গে না থাকার সিদ্ধান্ত তাঁরা এরই মধ্যে নিয়ে ফেলেছেন। বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন দুজন। এ দম্পত্তির এক কাছের মানুষ এমন তথ্য জানিয়েছেন।

এ নিয়ে অমিতাভ রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। অনেকে বলছেন তাহলে অমিতাভ-মিম কবে এ সিদ্ধান্ত নেয়? কিছুদিন আগে মিথিলা-তাহসানের ডিভোর্স এর পরপরই কি এ ঘটনা ঘটে? মিথিলা-তাহসানের দীর্ঘদিনের সংসার ভেঙ্গে যায়। গতমাসে তা মিডিয়ার কাছে প্রকাশ করে এ দম্পতি।

এরপর এ নিয়ে আলোচনা সমলোচনা কম হয়নি। বনিবনা হচ্ছিল না বলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। অমিতাভ-মিম এর সংসার ভাঙ্গার পিছনেও কি শুধু ‘বনিবনা’ শব্দটা নিহিত? তা জানার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

অমিতাভ রেজা এর আগে মডেল ও অভিনেত্রী জেনির সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিয়ের চার বছরের মাথায় সে সংসারও ভেঙ্গে যায়।