প্রত্যেকের জীবনেই কিছু গোপন কথা থাকে। কখনও তা প্রকাশ্যে আসে, কখনও নয়। কিন্তু সেই কথা যদি কোন তারকা নিজেই শেয়ার করেন? ঠিক এমনটাই হয়েছে।

সম্প্রতি পরিণীতি চোপড়া শেয়ার করেছেন তার জীবনের গোপন কথা।

২০১৬ সালে একঝাঁক বলিউড তারকা মার্কিন মুল্লুকে ভ্রমণে গিয়েছিলেন। সেই দলে পরিণীতির সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর প্রমুখ।

সেখানে গিয়ে প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় পরিণীতির। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি টক শোতে এসে নায়িকা সেই অভিজ্ঞতার কথায় জানালেন।
তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের টিম ছিল সেটা। সবাই পার্টির মুডে ছিল। আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। সবাই জোর করছিল, ড্রিঙ্ক করতেই হবে। তারপর আলিয়া আর আদিত্য জোর করায় ড্রিঙ্ক করেছিলাম। গন্ধ, স্বাদ কোনোটাই ভাল লাগেনি আমার।’

তবে পরিণীতি জানিয়েছেন, কিছুক্ষণ পর বন্ধুরা জানতে চেয়েছিল, তিনি ঠিক আছেন তো? তার সে মুহূর্তে কোনো সমস্যা হয়নি। তবে সেই রাত থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত নেচেছিলেন পরিণীতি।
তিনি বলেন, ‘ওরাই আমার অ্যালকোহল লাইফস্টাইল শুরু করিয়ে দিয়েছিল।’