অবশেষে ফিল্ম ছেড়ে দিলেন ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনী। পরিচালক সমিতি তাঁকে নিষিদ্ধ করে। ক্ষমা চেয়ে 'নিষিদ্ধ' না কপরে পুনর্বিবেচনার আবেদনেও নিষিদ্ধই থাকেন রনী। নির্মাণ ছেড়ে দেয়ার পেছনে চলচ্চিত্র শিল্পের ভেতরকার কাঁদাছোড়া-ছুড়ি আর রাজনীতিকে দায়ী করেন তিনি।
শাকিব খান অভিনীত মেন্টাল ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি। তারপরেই শাকিবকে নিয়ে 'রংবাজ' এর কাজ শুরু করেন। সেই রংবাজ আর আর তার হাত দিয়ে শেষ হলো না। ফিরতেও পারলেন না সম্ভাবনাময় নির্মাতা। সর্বশেষ ‘রংবাজ’ সিনেমা নিয়ে এফডিসির রাজনীতি, নিষিদ্ধ, আলোচনা-সমালোচনা শেষে সিনেমাটির নির্মাণ থেকে গুটিয়ে নেন রনী।
বুধবার (১৬ আগষ্ট) নিজের ফেসবুকে রনি লেখেন, ‘ভাল থেকো চলচ্চিত্র শিল্প। অনেক সহ্য করছি, আর সম্ভব না। এতো পলিটিক্স আর প্যাঁচ, যার যা খুশী ভাবুক, ভালো থাকুক। ঘণ্টাখানেক পরে আরেকটি স্ট্যাটাসে রনী লিখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ’।





