মোশাররফ করিম একজন জনপ্রিয় অভিনেতা। যার অভিনয় দক্ষতা এতটাই পোক্ত যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। শুধু অভিনয় না, অর্জন করেছেন খ্যাতিও। গল্পের চরিত্রে অনেক ধরনের রুপে সাজতে হয় তাকে। কখনও পাগল, কখন প্রেমিক, কখনও বা চোর।

এবার মোশাররফ করিম অভিনয় করলেন ডাকাত চরিত্রে, যেখানে তিনি দাগী আসামি। যার জন্য তাকে দেখা যাবে জেলের কয়েদী হিসেবে। নাটকের গল্পে দেখা যাবে এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে।

তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী একসময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবেই সে মনে মনে আতংকিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের প্রতাপশালী জাদরেল ডাকাতের ভেতরে সে আবিস্কার করে জীবনের প্রতি দয়াবান এক দু:খী মানুষকে।

এর আগেও ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই নাটকটিতে মোশাররফের সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে।