জঙ্গি হামলার আশঙ্কায় কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে চিত্রনায়ক শাকিব খানের ছবির শুটিং স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেওয়া কথা ছিল।

শুধু শাকিব না সাথে ছিলেন নায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরো অনেকেই। শাকিব খান যেকোনো সময় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা হবেন বলে জানিয়েছেন।

জানাগেছে, জঙ্গি হামলার আশঙ্কায় শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ। এদিকে শ্যুটিং করতে না পারাই অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

চিত্র পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন, ‘এমনিতে শাকিবের শিডিউল পেতে আমাদের বেগ পেতে হয়। তাই আমরা এখনো অপেক্ষা করে আছি। আশা করছি, পরিস্থিতি বদলাবে, আমরা আবার শুটিং করতে পারব’।