দীর্ঘ ২১ বছর পরে আলোচনায় এসেছে ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব নায়ক মৃত্যু রহস্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী রুবি সুলতানা ভিডিওবার্তায় মুখ খোলার পর বিষয়টি ফের নাড়াচাড়া হচ্ছে। এবারই প্রথম সালমান শাহ'র সাবেক স্ত্রী সামিরা ও বর্তমান স্বামী মোস্তাক ওয়াইজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন।

সামিরার বিরুদ্ধে অনেক গুলো অভিযোগের মধ্যে একটি হলো- পরকীয়া প্রেমে জড়িত ছিলেন তিনি। কিন্তু এই অভিযোগ নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমকে দিয়েছেন তাঁর জবাব।

এক প্রশ্নের জবাবে সামিরা বলেছেন, এতগুলো মানুষের সঙ্গে পরকীয়া করেছি আর ইমন (সালমান শাহ) কী হাতে চুড়ি পরে ছিল? পরকীয়ার ঘটনা যদি সত্যি হতো ইমন আমাকে খুন করে ফেলত এবং যার সঙ্গে ছিল তাকেও খুন করে ফেলত। এসব শুনে আমি অনেক কষ্ট পাচ্ছি। একেকবার একেকজনের সঙ্গে জড়িয়ে আমাকে বদনাম দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমি জীবনে পরকীয়া করিনি। আমার দিকে কেউ তাকালে ও (সালমান) চোখ তুলে ফেলত। বউ ছাড়া সালমান কিছু বুঝত না।

আমাকে প্রচন্ড ভালোবাসত। আমিও ওকে প্রচণ্ড ভালোবাসতাম।

 

এদিকে এক ফেসবুক পোস্টে সালমানের মৃত্যু রহস্য উদঘাটনে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে পাশে চেয়েছেন মা নীলা চৌধুরী।