খোলামেলা ছবি দিয়ে ট্রোলড হয়েছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। অসম্মানজনক কমেন্টও এসছে বেশ কিছু। তবে সে সব কমেন্ট সোশ্যাল ওয়াল থেকে সরিয়ে নিলেও সরাননি নিজের সে সব ছবি।

এ বার সরাসরি সমালোচনার জবাব দিলেন এষা।

এষার কথায়, ‘এটা আমার শরীর। আমার ছবিগুলো নান্দনিক ভাবেই তোলা। খুব সূক্ষ্ম একটা লাইন পার হলে সেটাকে ভালগার বলে। এগুলো তা নয়। আমার ছবি নিয়ে কাদের এত সমস্যা?’

২০১৬-এ মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘রুস্তম’-এ নজর কেড়েছিলেন এষা। তাঁর পরের ছবি অজয় দেবগণের সঙ্গে ‘বাদশাহ’। মুক্তি পাবে আগামী ১ সেপ্টেম্বর।