সালমান শাহ’র মা নীলা চৌধুরী দাবি করেন, সালমানের মৃত্যুর পরপরই তার ঘরে যেসব আলামত পাওয়া গেছে তাতেই প্রমাণ হয় সালামান শাহকে হত্যা করা হয়েছে ।

সালমানের মা বলেন, ‘যেদিন মারা গেল সেদিনও সে শুটিং করে গেছে । তার টেবিলের ওপর আমি কন্টিনিউটি ড্রেসের ফটো পেয়েছি । তার ড্রেস পেয়েসি রেডি করা । একজন মানুষ আত্মহত্যা করতে হলে ড্রেস রেডি করে, সব রেডি করে আত্মহত্যা করবে না ।’ ২০১৫ সালে র‌্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে ।

২০১৬ সালে মামলাটি নিম্ম আদালতে পাঠানো হলে তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) । সম্প্রতি ফেসবুকে মামলার সাত নম্বর আসামি রুবি সুলতানার দেওয়া ভিডিও ঘিরে দেশব্যাপী নতুন করে সালমান হত্যার বিচারের দাবিতে তোলপাড় হচ্ছে । তবে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দীতে ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।