ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে ভীষণ আপত্তি কঙ্গনা রানাওয়াতের। তিনি বলেন, এতে মেয়েদের ছোট করা হয়। তাদের চারিত্রিক দৃঢ়তা যেন ম্লান হয়ে যায়

তাই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের অফার পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ভাববেন না সেই বিজ্ঞাপন মামুলি। বরং টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে। দুই কোটি টাকার অফার পেয়েছিলেন কঙ্গনা। তাও ফেয়ারনেস ক্রিম বলে সেই সুযোগ হাতছাড়া করেছেন।

কঙ্গনার জবাব, ‘টাকার জন্য নিজস্বতা বাদ দিতে পারব না।’ তাহলে যে তারই কিছু কো-স্টার এমন বিজ্ঞাপন করেন। তার বেলা? কঙ্গনার সোজাসাপ্টা উত্তর, ‘দেখলেও লজ্জা করে। টাকার জন্য লোকে এত নিচেও নামতে পারে!’