অমর নায়ক সালমান শাহের মৃত্যু ইস্যুতে হঠাৎ করে সামনে এসেছেন রাবেয়া সুলতানা রুবি। ফেইসবুক লাইভে এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি। তবে এজন্য অনেকে তাকে ‘পাগল’ বলেও উপাধি দিয়েছেন।
এই রুবি রবিবার নিউইয়র্কের টাইম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সালমান শাহের (ইমন) স্ত্রী সামিরা চরিত্রহীন ছিল। এজন্য ইমন তাকে মেরেছিল।’
এরপর তিনি বলেন, সালমান শাহ’র সঙ্গে তার সময়ের সেরা তারকা জুটির নায়িকা শাবনুরের প্রেম ছিল। এটা নিয়েও সামিরার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল ইমন।
সাক্ষাৎকারে রুবির কাছে জানতে চাওয়া হয়, স্ত্রী সামিরার সঙ্গে সালমান শাহের সম্পর্ক কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘সামিরা (সালমান শাহের স্ত্রী) আমাকে যা বলেছেন সেটা বলতে পারব। সামিরা আমাকে বলেছে ইমন তাকে মেরেছে। তাকে দু’বার মেরেছে।’
কেন মেরেছেন এমন প্রশ্নে রুবি বলেন, ‘যতদূর জানি ইমন সামিরাকে মেরেছিল চরিত্রহীনতার দোষে।’
সালমান শাহ’র চরিত্র নিয়েও নাকি তার সঙ্গে কথা হয়েছে সামিরার। রুবি বলেন, সামিরা আমাকে আরও বলেছে- শাবনুরের সঙ্গে ইমনের (সালমান শাহ) সম্পর্ক ছিল। সালমান শাহের সঙ্গে শাবনূরে প্রেমের সম্পর্ক ছিল। শাবনূর প্র্যাগনেন্টও হয়েছিল। সিঙ্গাপুরে গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলাতানা। যিনি সালমান শাহ হত্যা মামলার আসামী। তবে কথাগুলো তিনি বলেছেন সালমানের স্ত্রী সামিরার বরাত দিয়ে। সামিরা তাকে শাবনূরকে নিয়ে সালমান সিঙ্গাপুরে গেছেন সেই প্রমাণস্বরুপ পাসপোর্টও দেখিয়েছেন বলে দাবি করেন রুবি।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর তারা বাবা কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি আদালতে মামলাটি করেছিলেন। একই বছর ৩ নভেম্বর সিআইডি পূর্ণাঙ্গ তদন্ত দাখিল করে জানায় সালমান শাহর অপমৃত্যু হয়েছিল।





