বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার ঘটনায় প্রদর্শক সমিতি গত কয়েকদিন আগে সিদ্বান্ত নেয় চলচ্চিত্র পরিবারের বেশ কয়েকজন শিল্পী, পরিচালক ও প্রযোজকদের ছবি তাদের ছবি প্রদর্শন করবে না। যার কারণে বিষয়টি নিয়ে জল ঘোলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিরোধের অবসান ঘটেছে।
আর বিষয়টিকে কেন্দ্র করে সমঝোতার জন্য গত ১২ আগস্ট রাতে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও চিত্রনায়ক ফারুকের আহ্বানে সাড়া দিয়ে ফিরোজ রশিদের বাসভবনে ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক ও সদস্যরা ও চলচ্চিত্র প্রর্দশক সমিতির নেতৃবৃন্দরা এক বৈঠকে বসেন। সেখানে প্রদর্শক সমিতির সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যদের মধ্যেকার দ্বন্দ্বের অবসান হয়।
তিনি আরও বলেন, ‘আমার কাছে ভাল লেগেছে। আমি এবং ফিরোজ এই দুজনের মধ্যস্থতাতে বিষয়টির সুরাহা হয়েছে। উভয় পক্ষ থেকেই সমাধানের চেষ্টা ছিল। আমরা হলাম ভালোবাসার পৃথিবীর মানুষ। সাময়িকভাবে একটু মতানৈকের ঝামেলা হলেও ঠিক হয়ে গেল। আর সুদীপ্ত বাবু (প্রর্দশক সমিতির উপদেষ্টা সুদীপ্ত চৌধুরী) এই ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করেছে।’
ইফতেখার উদ্দীন নওশাদ বলেন,‘আমার ওপর হামলার ঘটনায় তারা দুঃখপ্রকাশ করেছেন। চলচ্চিত্রের উন্নয়নের জন্যই নিজেদের মধ্যে বিরোধ রাখতে চাইনা। এখন সবাই মিলেমিশে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই।’
এ বিষয়ে রিয়াজ বলেন,'দিনশেষে আমরা একই চলচ্চিত্র পরিবারের মানুষ। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আবারও আমরা সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করব। আজ হল মালিক ও বুকিং এজেন্ট সমিতির নেতাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের মিটিং হয়েছে। সেখানে আমরা সবাই মিলেমিশে কাজ করার প্রতিজ্ঞা করেছি।'





