মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় খবর বেরিয়েছিল—ট্রাম্প ও মেলানিয়া এক ঘরে থাকেন না। তবে এবারের খবর হলো চুটিয়ে প্রেম করার সময় তাঁদের গোপন যৌন সম্পর্কের তথ্য প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ অনলাইন ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে মেলানিয়া নিজেই ট্রাম্পের সঙ্গে গোপন যৌন সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছেন। তবে ১৯৯৯ সালে দেওয়া ওই সাক্ষাৎকারটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প ও মেলানিয়ার বিয়েই হয়নি। তখন তাঁরা চুটিয়ে প্রেম করছিলেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন মার্কিন রেডিও উপস্থাপক হাওয়ার্ড স্টার্ন। তিনি ওই সময় ট্রাম্পের সাক্ষাৎকারও নিয়েছিলেন। তবে সেটা ছিল খুবই সাদামাটা। আর মেলানিয়ার সাক্ষাৎকারে বের হয়ে আসে তাঁদের গোপন সম্পর্কের কথা।
সাক্ষাৎকারের শুরুতেই টেলিফোনে মেলানিয়া বলেন, ‘হ্যালো, আপনি কেমন আছেন?’ এরপরেই শুরু হয় মূল আলোচনা। জবাবে স্টার্ন বলেন, ‘আপনি তো খুবই আবেদনময়ী! আপনার ছবি দেখেছি, বিশ্বাস করতে পারছি না। আপনি তো আমার স্বপ্ন।’ এ সময় মেলানিয়া ধন্যবাদ দিয়ে বলেন, ‘তাহলে একদিন আমাদের সঙ্গে চলুন, ঘুরে আসি।’
প্রতিবেদনে বলা হয়, কথোপকথনের একপর্যায়ে মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে জানতে চান স্টার্ন। মেলানিয়াও এতে অকপট জবাব দেন। সাক্ষাৎকারের অডিও ক্লিপে এসব কথা স্পষ্ট শোনা গেছে।
মেলানিয়ার কাছে স্টার্ন জানতে চান, ‘আপনি তো ট্রাম্পকে ভালোবাসেন?’ মেলানিয়া জবাব দেন, ‘হ্যাঁ। আমরা খুবই সুন্দর সময় উপভোগ করছি।’ এ সময় স্টার্নের বিয়েসংক্রান্ত একটি প্রশ্নের জবাব না দিয়ে তা এড়িয়ে যান মেলানিয়া। পরে স্টার্নের আবার প্রশ্ন করেন, ‘আপনি কী প্রতি রাতে সেখানে (ট্রাম্পের বাসা) যান, আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে?’ মেলানিয়ার ঝটপট উত্তর, ‘হ্যাঁ, এটা সত্যি। আমরা খুব সুন্দর সময় উপভোগ করছি।’
স্টার্নের শেষ প্রশ্ন, ‘প্রতি রাতেই আপনারা শারীরিক সংসর্গ করেন?’ এর উত্তরে মেলানিয়া বলেন, ‘হুমম, তার চেয়েও বেশি।’
গত মার্চে একটি মার্কিন সাময়িকীর খবরে বলা হয়, কখনো একই স্থানে এলেও তাঁরা একই কক্ষে থাকেন না।
একটি সূত্র ইউএস উইকলিকে বলেছে, ট্রাম্প ও মেলানিয়ার থাকার কক্ষ আলাদা। তাঁরা কখনো রাতে একসঙ্গে থাকেন না।
একটি ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, মেলানিয়া তাঁর হতাশা-বেদনার কথা চেপে রাখেন না। ট্রাম্পের কোনো কিছুতেই তাঁর আগ্রহ নেই।
ট্রাম্পের সঙ্গে এক কক্ষে না থাকার বিষয়ে যে কথা উঠেছে, তা নাকচ করেছিলেন মেলানিয়া। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে নাম ছাড়া সূত্রের বানানো গল্প ছাপানো হচ্ছে।





