এবার জাল ছবির শিকার হলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। ম্যাক্সিম নামের ম্যাগাজিনে প্রকাশিত হল এমন এক ছবি, যেখানে নগ্ন শরীরের ওপর জালিয়াতি করে বসিয়ে দেওয়া হয়েছে দীপিকার মুখ।

ছবিটি ভাল করে দেখলেই বোঝা যাবে অন্য কোনও মডেলের নগ্ন দেহের উপর ফটোশপ করে বসানো হয়েছে দীপিকার মুখ। এক কৃষ্ণাঙ্গ মডেলের শরীর আঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্সিম নামের ওই ম্যাগাজিনের কভার পেজ পোস্ট হতেই তা দাবানলের আকার নেয়। ফেসবুক থেকে টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম, ভার্চুয়াল দুনিয়ায় এখন দীপিকা পাড়ুকোনের জাল ছবি হট কেক। চর্চা চলছে ম্যাক্সিম নামের ম্যাগাজিন নিয়েও।

এ ছবি নিয়ে দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। তিনি এখন ব্যস্ত ‘পদ্মাবতী’র শুটিংয়ে।