ঢাকাই কিং শাকিব খান। দীর্ঘদিন ধরেই মিডিয়ায় নিজের এক নম্বর অবস্থানটি ধরে রেখেছেন তিনি। অবশেষে নিজের ছেলের কাছেই হার মানলেন এই অভিনেতা।

শাকিবের এই হার অভিনয়ে নয়। ফলোয়ারের সংখ্যার দিক দিয়ে। মাত্র তিন মাসে ইনস্টাগ্রামে প্রায় সোয়া লাখ ফলোয়ার হয়েছে শাকিবপুত্র আব্রাহাম খান জয়ের। ইনস্টাগ্রামে বাংলাদেশের কোন সেলিব্রেটির এত ফলোয়ার নেই। যদিও ফেসবুকে অনেক বাংলাদেশি তারকা বা সেলিব্রেটির কোটি ফলোয়ারও রয়েছে। কিন্তু ইনস্টাগ্রামে জয়ের ফলোয়ারই সবচেয়ে বেশি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এপ্রিলেই প্রথম জয় সবার সম্মুখে আসে। এরপরই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খোলা হয়। মাত্র তিন মাসে ভক্তদের এ ভালবাসা সত্যিই বিস্ময়। আর একটা কথা না বললেই নয়, ইনস্টাগ্রামে অনেক ফেইক অ্যাকাউন্টও দেখা যাচ্ছে জয়ের। এতে করে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আশা করি, এই ফেইক অ্যাকাউন্টগুলো শিগগিরই বন্ধ হয়ে যাবে।’