কয়েকটা বছর একটু অবসরে ড্রয়িং খাতায় এমন কী ছবি আঁকছিলেন তিনি, যা বয়ে আনে অদৃশ্য অর্থ আবার তিনি স্বমহিমায় সিনেদুনিয়ায়। মাঝখানে অল্প অবসর। নিজের মতো করে সময় বেছে নিয়েছিলেন তিনি। কৌশিক গাঙ্গুলির ছায়া ও ছবিতে তাঁর আবার আগমন।

এবার কিন্তু ছবির শুরু হতে না হতেই তাঁর ড্রয়িং খাতা বের করেছেন আলমারি থেকে। ছোট্টবেলায় যে খাতায় আঁকতেন, রং করতেন ইচ্ছেমতো। এ ছবির রাই চ্যাটার্জি আসলে তাঁর নিজের সত্তারই চিত্ররূপ, এমনটাই বলেছেন কোয়েল মল্লিক।

কিন্তু কতটা রঙিন এই ড্রয়িং খাতা? কী এমন গোপন ছবি লুকনো আছে এই খাতায়।‘‘আমার অপেক্ষা আসলে ছিল রাইয়ের জন্যেই। অনেক চরিত্রের অফারই পেয়েছি এই সময়ে, কিন্তু মনের মতো হচ্ছিল না। চাইছিলাম না এমন কোনও চরিত্রকে, যা আমি আগেই করেছি, রাই আমার সেই ইচ্ছেপূরণ। সেই ছেঁড়া ড্রয়িং খাতার পাতায় আমি দেখতে পাই রাইয়ের ছোট্টবেলা,’’ বলেছেন কোয়েল মল্লিক।

এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ