আত্মহত্যা করেছেন মডেল রিসিলা বিনতে ওয়াজের। সোমবার আত্মহত্যা চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষ চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার ৪ বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।
আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ছিদ্দিকুর রহমান বলেন, নিহত মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।





