আরিফা পারভিন জামান মৌসুমী যিনি মৌসুমী নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী।মৌসুমী অভিনীত প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত। তিনি দুই শতাধিক ছায়াছবিতে অভিনয় করেছেন।

শুধু ছবি দেখলে দ্বিধা হতে পারে, মৌসুমী নাটকে, নাকি সিনেমায় অপূর্ব? সিনেমা আর নাটকের দুই চেনা মুখ প্রায়ই নিজেদের পর্দায় অভিনয় করে থাকেন। এবারের পর্দা বদলটি করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি অভিনয় করেছেন আগামী ঈদুল আজহায় প্রচারের জন্য তৈরি একটি নাটকে। নাটকের নাম টাইম মেশিন। এতেই তিনি জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্বর সঙ্গে। এটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ।

শুক্রবার (২৮ জুলাই) নাটকের শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। এতে মৌসুমী অভিনয় করছেন সাংবাদিকের চরিত্রে, আর অপূর্ব এক বিজ্ঞানীর সহকারী। টাইম মেশিনে করে এ দু’জনকে দেখা যাবে আশির দশকে ফিরে যেতে। এতে মৌসুমী, অপূর্ব ছাড়াও অভিনয় করছেন আলভী, আল মনসুর।

এ নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হলেন মৌসুমী-অপূর্ব। এর আগে ওমর সানির পরিচালনায় ‘রূপালি কন্যা’ ও তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘মিডনাইট লাভ’ নাটকে দেখা গেছে তাদের।