দুজন দুই মেরুর বাসিন্দা। একজন বিশ্বখ্যাত ক্রিকেট তারকা, অন্যজন সাবেক পর্নস্টার হলেও বর্তমানে বলিপাড়ায় উত্তাপ ছড়ানো নায়িকা। বলছি, ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ও সানি লিওনের কথা।
কিন্তু নাচাগানা যেখানে সানি লিওনের জন্য মামুলি বিষয়, গেইলের জন্য তো সেটি সাত সমুদ্র পাড়ি দেয়ার মতো কঠিন হওয়ার কথা। তবে না। কোমড় দুলাতে গেইলও কম জানেন না। এবার সেই ড্যান্স নিয়েই গেইলের চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করলেন সানি লিওন। বললেন, গেইলকে সামলাতে তিনি রাজি এবং প্রস্তুত আছেন।
ক’দিন আগে ক্রিস গেইল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তার নাচের ভিডিও। সঙ্গে নারীদের চ্যালেঞ্জ জানিয়ে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, তার মতো নাচতে পারলে সেরা পাঁচটি ভিডিও তিনি তার প্রোফাইলে শেয়ার করবেন। তারপর সেখান থেকে ভিউয়াররা বেছে নেবেন সেরা ড্যান্সার। আর সেই প্রস্তাবে থাবা বসালের স্বংয় সানি।
‘রইস’-এর ‘লায়লা ম্যায় লায়লা’ গানটির সঙ্গে নেচেছিলেন গেইল। পুরনো ‘কুরবানি’ ছবিতে জিনাত আমনের নাচও তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই রিমিক্স ‘লায়লা’ হিসেবে সানিও কম জনপ্রিয়তা কুড়াননি।
সেই গানেই মজেছেন গেইলও। অনেকটা সানির কায়দাতেই কোমর দুলিয়ে নেচেছেন তিনি। আর তার পরই সেই নাচের ভিডিও পোস্ট করে ছুড়ে দিলেন সানি লিওন।
গত ১৮ জুলাই সানি টুইট করে জানান, তিনিও এই ডান্স চ্যালেঞ্জে অংশ নিতে চান। সঙ্গে পাঠিয়ে দেন হাসিমুখি ইমেজ। পরদিন গতকাল সানির সেই টুইটের জবাব দেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
জানিয়েছেন, আমি এইমাত্র দেখলাম। তুমি মুভগুলো একদম ঠিক ধরেছ। উত্তরে সানির জবাব, ধন্যবাদ। তুমিও খুব একটা মন্দ নয়!





