যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘ওলট পালট’ বন্ধ হয়ে গেছে। এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ‘ওলট পালট’ ছবিতে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিলো দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

‘ওলট পালট’-এ যাদের নেওয়া হয়েছিলো তারা হলেন- আরিফিন শুভ (বাংলাদেশ), বিদ্যা সিনহা মিম (বাংলাদেশ), পিয়া বিপাশা (বাংলাদেশ), রোশান (বাংলাদেশ) এবং কলকাতা থেকে শুভশ্রী গাঙ্গুলি, সোহাম, যিশু সেনগুপ্ত প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সাথে ছবিটি প্রযোজনা করছে কলকাতার গ্রিস টাচ এন্টারটেইনমেন্ট।

‘ওলট পালট’ কেন হচ্ছে না এ বিষয়ে নায়ক আরিফিন শুভ’র সাথে একান্ত ফোনআলাপ হয় বিডি২৪লাইভ’র স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন সোহাগ’র। আলাপচারিতায় জানাযায় কারণ।

আরিফিন শুভ বলেন, ‘ওলট পালট’ অনেক ভালো একটা গল্প ছিলো। ঢাকা-কলকাতার একঝাঁক তারকাদের নিয়ে নির্মাণ হবার কথা ছিলো সিনেমাটি। এক ছবিতে প্রধান চরিত্রে ৮জন অভিনেতা-অভিনেত্রীকে রাখা হয়েছিলো যা অনেক কঠিন কাজ। ৪ জন বাংলাদেশের আর ৪ জন কলকাতার।

শুভ বলেন, ‘বন্ধ হবার কারন বলতে আমি যতটুকু জানি, একই ছবিতে সবার সিডিউল মেলানো সম্ভব হয়ে উঠেনি। এক সাথে ৮জনকে একত্রে করাটা অনেক কঠিন হয়ে দাড়িয়েছে। আর সব মিলিয়ে সিনেমাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ’।