পার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব এবার কথা বললেন তার প্রেমিকা নিয়ে। সম্প্রতি দেবের নামের সাথে মডেল রুক্মিণীর নাম জড়িয়ে পড়ে।
'আপনার বিশেষ বন্ধু রুক্মিণীর থেকে কোনও স্পেশ্যাল গিফট এক্সপেক্ট করছেন?' দেবকে করা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে দেব মুখ খোলেন।
দেব বলেন, আই উইশ ও যদি শোনে এটা ভালো হয়, সো গিফটটা তো পাবো৷ (হাসি) না, বিশেষ বলে কিছু হয় না৷ সবাই স্পেশ্যাল৷ জীবনে সবারই কিছু না কিছু কনট্রিবিউশন থাকে৷ আমি বলছি না রুক্মিণী আমার গার্লফ্রেন্ড বা স্পেশ্যাল বন্ধু, শুভশ্রী নেই বা অমুক নেই- তমুক নেই! অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি ব্যাচেলর এবং সব দিক থেকে ভালো জায়গায় থাকলে, কারও সঙ্গে আপনার নাম জড়াবেই! কিন্তু আমি কোনওদিনও বায়াসড হইনি৷ আমার কাজটাকেই প্রায়রিটি দিয়েছি৷ পপুলার- ব্যাচেলর- আমি ছেলেও৷ এটা স্বাভাবিক অন্যান্য মেয়েদের নাম জড়াবে৷
দেব আরো বলেন, সবাইকে রেসপেক্ট করেই বলছি, রুক্মিণী আমার ভালো বন্ধু৷ কিন্তু এখনই ব্যাপারটা এরকম নয় যে আমি ওকে জীবনসঙ্গিনী করার কথা ভাবছি বা ওর কাছ থেকে আমি বিশাল কিছু এক্সেপেক্ট করছি৷ কিন্তু আমি শ্রীকান্ত মোহতা আর মহেন্দ্র সোনির থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি৷ আমি আশা করছি ওরা একটা ইন্টারেস্টিং গিফট নিয়ে আসবে৷ আর স্পেশ্যালি কোয়েল৷ বলেছে জন্মদিনে আসবে আর বড় গিফট নিয়ে আসবে৷





