সানি লিওন একজন পর্ণস্টার হিসেবে নিজেকে পরিচিত করেছেন বিশ্বব্যাপী। সানি লিওনকে ঘিরে আলোচনা আর সমালোচনার শেষ নেই। এবার নতুন খবর হচ্ছেন তিনি মা হয়েছেন।

বর্তমান নিজের ক্যারিয়ারের পাশাপাশি সন্তানকে নিয়ে একটু ব্যস্ত তিনি। অবশেষে মা হলেন তিনি। কিন্তু তাঁর সন্তানের বয়স ২১ মাস!

অবাক হলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নেওয়া হয়েছে শিশুটিকে। তার নাম রাখা হয়েছে নিশা কৌর ওয়েবার। গত বৃহস্পতিবার এ খবর প্রথম টুইট করে জানিয়েছিলেন শার্লিন চোপড়া। সানিকে অভিনন্দন জানান তিনি। সেই টুইটের জবাবে সানি ধন্যবাদ জানানোর পরই খবরটি নিয়ে আর কোনও সন্দেহ থাকেনি সিনে মহলের।

মা হওয়ার পর সানি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বাকিদের মা হতে ন’মাস লাগে। আমার মাত্র তিন সপ্তাহ লাগল। যখন নিশার ছবি প্রথম দেখলাম আমি যে কতটা খুশি ছিলাম তা বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি আমরা নই, বরং নিশা আমাদের পছন্দ করেছে।’

সানি আরও জানিয়েছেন, তিনি ও ড্যানিয়েল সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। কিন্তু সেই সন্তান বায়োলজিক্যালি তাঁদেরই হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নাকি কোনও দিনই ছিল না। ড্যানিয়েলের কথায়, ‘‘আমরা প্রায় দু’বছর আগে আবেদন করেছিলাম। কিন্তু মাত্র তিন সপ্তাহের নোটিশে নিশা আমাদের জীবনে আসবে তা জানা ছিল না। সানির গোটা বছরের কাজের প্ল্যান হয়ে গিয়েছে। কিছু দিন পরই ওকে লন্ডন যেতে হবে। আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু আমি নিশার সঙ্গে থাকব।’’