জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই জুটির ভক্তদের মাঝে তাদের ডিভোর্সের খবরটি নিয়ে আরো বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে।
তার প্রতিফলন দেখা গেছে ফেসবুকে ভক্তদের দেয়া কিছু স্ট্যাটাসে।
ভক্তদের দেওয়া অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু নির্বাচিত স্ট্যাটাসের বাক্য, বানান রীতি হুবহু রেখে পাঠকদের জন্য নিচে প্রকাশ করা হলঃ
১২ ঘণ্টা আগে সাদিয়া চৌধুরী লিখেছেন, ‘তাহসান- মিথিলার ডিভোর্স Is it true news?? omg can’t blv, এদের মতো কাপলের ডিভোর্স হলে আর কিসের কি Damn it…’
১৭ ঘণ্টা আগে ইশিকা আলবিনা বৃষ্টি লিখেছেন, ‘আমি মানতে পারছি না.. তাহসান মিথিলার ডিভোর্স, সত্যি কি ওদের বিচ্ছেদ ঘটলো…’
১২ ঘণ্টা আগে মেহরাজ হাসিব লিখেছেন, ‘তাহসান আর মিথিলার ডিভোর্স হইতাছে !!!!! আচ্ছা ঠিকাছে !’
১৬ ঘণ্টা আগে প্রিয়া লিখেছেন, ‘আমার আইকন কাপল ছিলেন আপনারা..তাহসান মিথিলার ডিভোর্স এটা মাথায় আনতেই আমার খারাপ লাগছে..সত্যি আমি আমি আপনাদের কাওকেই অন্য কারো সাথে ভাবতেই পারিনা…আমি সত্যিই ভাষা হারাই ফেলছি। আমি মন থেকে চাই এই নিউজটা ভুয়া হোক। আমি চাই আমাদের ফেভ কাপল থেকে আমরা আরো অনেক কিছু শিখতে’
১৩ ঘণ্টা আগে নূরআলম মাহি লিখেছেন, ‘তাহসান-মিথিলার জুটি ভেঙ্গে গেল। ডিভোর্স হয়ে গেল। মিথিলা ৩০২ ধারা মামলাও করেছে তাহসান এর বিপক্ষে। . . এর চেয়ে খারাপ সংবাদ আর কি হতে পারে,,,,,?’
৭ ঘণ্টা আগে তাইফ রহমান ধ্রুব লিখেছেন, “তাহসান মিথিলার” ডিভোর্স হয়েছে. তাদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। তাদের মন চাইছে আলাদা হয়েছে।’
৩ ঘণ্টা আগে লামিশা হায়াত আরশি লিখেছেন, ‘তাহসান মিথিলার নাকি ডিভোর্স হয়ে গেছে..? মানতে পারছিনা..এমন কেন হলো…?’
৪৬ মিনিট আগে সবুজ রয় লিখেছেন, ‘শুনলাম হাজারো, থুক্কু কোটি কোটি নারীর ক্রাশ তাহসান আর মিথিলার ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার নারীকুল ঝাঁপিয়া পড়।’
এদিকে ডিভোর্সের ব্যাপারে এই জুটির কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে তারা দুজনই আলাদা থাকছেন।





