হাইওয়ে সিনেমার শুটিং করতে গিয়ে একবার রাস্তার উপরেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
আলিয়া জানান, ‘সে সময় ইমতিয়াজ আলির পরিচালনায় হাইওয়ে ছবির শুটিং করছিলেন তিনি। একটা ট্রাকে করে ঘুরে ঘুরে শুটিং করতে হয়েছিল। আগে থেকে লোকেশন তেমন ঠিক ছিল না। ঘুরতে ঘুরতে জায়গা আর আলো পছন্দ হলেই শুটিং শুরু করে দিতেন ইমতিয়াজ! সে সময় অনেক প্রত্যন্ত জায়গায় আলিয়াকে যেতে হয়েছিল ছবির তাগিদেই। সব জায়গায় প্রয়োজন মতো টয়লেট না পাওয়ায় রাস্তাতেই কাজ সারতে বাধ্য হয়েছিলেন নায়িকা!’
ভারতে শৌচাগারের যে সমস্যা, আর তাতে মহিলারা কতটা ভুক্তভোগী তা যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আলিয়া।





