অভিনয় করা অত সহজ কাজ নয়। টিভি বা সিনেমার পর্দায় আমরা যা দেখি তা করতে দক্ষতা প্রয়োজন। একঘর মানুষের মধ্যে লাইট-ক্যামেরা-অ্যাকশন সহযোগে অভিনয় করা আর যাই হোক সহজ নয়। আর তা যদি নয় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, তাহলে তা আরও কঠিন নিঃসন্দেহে।

কোনও নবাগত অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে তাঁর প্রিয় অভিনেতাদের সঙ্গে এই ধরনের দৃশ্য করা আরও কঠিন হয়ে দাঁড়ায়। সেই অবস্থাই হয়েছে আশিস বিস্তের সঙ্গে। তিনি ‘শহাব’ সিনেমায় রবিনা ট্যান্ডনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এবং ছোটবেলার ড্রিম গার্ল রাবিনার বিপরীতে এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘেমেনেয়ে একসা হয়েছেন এই নবাগত অভিনেতা।

এই সিনেমায় এমন এক চরিত্রে রাবিনা অভিনয় করছেন যিনি নিজের বিবাহিত জীবন নিয়ে খুশি নন। ফলে স্বভাবতই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সিনেমায় রাবিনার সেই পরকীয়া সঙ্গী আশিস।

আশিসের পক্ষে এমন অভিনয় করা আরও কঠিন হয়েছে কারণ তিনি শুধু বয়সে ছোটই নন, রাবিনার একসময়ের ভক্তও। পরিচালক যখন এমন দৃশ্যে অভিনয় করার কথা বলেন তখন আড়ষ্ঠ হয়ে যান আশিস। পরে রবিনাই অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করার আগে আশিসকে রিল্যাক্স করিয়ে আড়ষ্ঠভাব কাটিয়ে তারপর দৃশ্য শুট করেন।