ষোল দিন ছুটির পর আজ রবিবার থেকে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলেছে।

ঈদ-উল-ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা ও গ্রীষ্মকালীন অবকাশ হিসেবে ক্যাম্পাস ছুটি হয় পনের জুন। ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের হল এবং আশেপাশের ছাত্রাবাসগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

এবার ক্যাম্পাসে ঈদ পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম সহ বিদেশি ছাত্র-ছাত্রী এবং কিছু শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদের নামাজ শেষে বিদেশি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য। ঈদের ছুটিতে ক্যাম্পাসে অবস্থানরত বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।