আজ শনিবার (১ জুলাই) রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্রদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,

‘নতুন প্রজন্মকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির প্রত্যাশা পূরণে তাদেরকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদীরা ইসলামের ভুল ব্যখ্যা দিয়ে আমাদের কোমলমতি ছেলেমেয়েদের বিপথগামী করছে। এরা জাতিকে সর্বনাশের পথে চালিত করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলেমেয়েদের জঙ্গিবাদের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষায় অনেক উন্নতি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের মান অনেক উন্নত হয়েছে এবং শিক্ষার মান কমে নাই।’