মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ১৩ কিমি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর সকাল থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। রাজধানী ছেড়ে প্রিয় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষের ভোগান্তি বেড়ে গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাসেম আলী মুন্সী জানান, শুক্রবার ভোর থেকেই যানবাহনের সাড়ি বাড়তে শুরু করে। ঈদের প্রথম ছুটি শুরু হওয়াতে সবাই আগে ঘরমুখো হচ্ছে। মহাসড়কে ১৩ কিমি দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এছাড়া মহাসড়কে যাত্রীবাহি যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।