ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসন জীবন নামের আরবী ভাষা সাহিত্যের ২য় বর্ষের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে ।

মোটরসাইকেল ও নসিমনের মুখোমুৃখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নাজমুল কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার করাতিপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজমুল তার ব্যক্তিগত কাজ শেষে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে হরিণাকুণ্ডের জোড়াদাহ এলাকায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর ঘটনাস্থল থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।