অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর শুভশ্রীর প্রেমে পড়েন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির প্রেমের খবর। এমনকি তাদের বিয়ের দিনক্ষণও ঠিক হয়েছে বলে খবর শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কয়েকদিন আগে হঠাৎ রাজ-শুভশ্রীকে ঘিরে নানা নেতিবাচক খবর প্রকাশিত হতে থাকে। প্রথমে শোনা যায়, আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রী ও মিমি। তারপর শোনা যায়, শুভশ্রীকে ফ্ল্যাট থেকে বের করে দেন রাজ। তবে ব্রেকআপ নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি নিয়ে তেমন সাড়া দেননি রাজ-শুভশ্রী। তাদের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই বলেও জানান তারা।
অবশেষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানালেন, শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ হয়েছে তার।
শুভশ্রীর সঙ্গে আপনার সম্পর্ক আছে না নেই সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী বলেন, ‘এই মুহূর্তে আমি সিঙ্গেল।’
শুভশ্রীর সঙ্গে তার বিয়ে হচ্ছে কিনা তা জানতে চাইলে রাজ বলেন, ‘না। আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভশ্রী খুব ভালো মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হলো, আমি আর বিষয়টা ব্যালান্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু’জনেরই হলো। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির অনেক মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক।’
রাজ জানান, তিনি আর শুভশ্রী দুজনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাজ। এখন তারা কাজকেই বেশি প্রাধান্য দিতে চান। বিষয়টি নিয়ে পারিবারিকভাবেও সমস্যা হচ্ছিল। ঝামেলা করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছেন না তারা।





