বলিউডের সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার সিনেমা হেট স্টোরি। এবার তৈরি হচ্ছে চতুর্থ পর্ব হেট স্টোরি-ফোর। কয়েক মাস আগে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানের মাধ্যমে হট আবেদনময়ী সাড়া ফেলেছেন মিডিয়ায়। জানা গেছে, হেট স্টোরি সিরিজের চতুর্থ কিস্তিতে দর্শকের মনে ভিন্ন আবেদনময়ী অঙ্গভঙ্গিতে হেট স্টোরি-ফোর এর নায়িকা হিসেবে শিহরণ জাগাবে এই উর্বশী।
বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছে, উর্বশী চিত্রনাট্য পছন্দ করেছেন এবং এই আবেদনময়ী চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। খুব শিগগির সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক বিশাল পান্ডে।
২০১২ সালে মুক্তি পায় প্রথম সিনেমা হেট স্টোরি। এরপর ২০১৪তে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি। হেট স্টোরি সিরিজে যথাক্রমে পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ’ নায়িকা চরিত্রে অভিনয় করে খোলামেলা পোশাকে আবেদনময়ীর খ্যাতি পেয়েছেন তারি ধারাবাহিক যোগ্যসূরি হবেন হেট স্টোরি-ফোর হট আবেদনময়ী উর্বশী রাউটেলা।
হেট স্টোরি-ফোর সিনেমাটি পরিচালনা করবেন বিশাল পান্ডে। নায়কের নাম এখনো জানানো হয়নি। আসছে ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।





